ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  3:19 PM

news image

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।

নিরাপদ সড়ক দিবস পালনে জনসাধারণকে সচেতন করার কর্মসূচি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এদিকে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন নিসচাও (নিরাপদ সড়ক চাই) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত র্যালি ও পরবর্তী সময়ে মিলনায়তনে আলোচনা সভা।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এরপর সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার। এ বছর ষষ্ঠবারের মতো দিবস পালিত হচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির