ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  12:18 PM

news image

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ডেপুটি স্পিকার। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।  

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওইদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির