ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জায়েদকে বয়কটের সিদ্ধান্ত হয়নি : সোহান

#

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  2:16 PM

news image

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কট করার যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন গণমাধ্যমে জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮টি সংগঠন বয়কট করেছে বলে খবর প্রচার হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান।

সোহানুর রহমান সোহান বলেন, জায়েদ খানকে বয়কটসংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা বক্তব্য ভেসে আসছে, যার ভিত্তি নেই। আমাদের ১৮ সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই এ বিষয়ে আগামী ১৪ তারিখে ব্রিফ করবেন। এর মধ্যে জায়েদ খানকে কেন্দ্র করে আমাদের নামে কোনো গুজব ছড়ানো যাবে না। আমরা সেদিন বুঝেশুনেই সিদ্ধান্ত নিব। আপনারা কেউ অন্যের কথায় কান দেবেন না।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত এই পরিচালক বলেন, কে কি কী লিখছে এগুলো আমাদের জানার বিষয় না। আমার নামে কিছু লিখলেও ভুল লিখছেন। কারণ, আমি এমন কিছু বলিনি। কিছু মানুষ ঝামেলা বাধানোর জন্য জায়েদ খানকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে আমি সবাইকে সতর্ক করছি, আমাদের মুখপাত্র আলমগীর ভাই যা বলবেন, সেটাকেই সত্য মানতে হবে। তিনি যদি বলেন, বয়কট তাহলে বয়কট। তবে জায়েদকে বয়কট করা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির