ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

জয়-শান্তর ব্যাটে পঞ্চাশ ছাড়াল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০২৩,  11:20 AM

news image

ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর ওপেনার মাহমুদুল জয় ও তিনে নামা নাজমুল শান্তকে দলকে ভরসা দিচ্ছেন।  বাংলাদেশ ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জয় ৪১ বলে ১১ এবং নাজমুল শান্ত ৩২ বলে ২৯ রানে খেলছেন। আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা।  

মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। 

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।    

আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির