ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার স্থাপনে মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  12:33 PM

news image

ভারতের গুজরাটের জামনগরে নতুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে অভিনন্দন জানিয়েছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহ্যগত স্বাস্থ্যসেবায় স্থায়িত্ব, সমতা এবং উদ্ভাবনে তার দৃষ্টিপাতের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় আস্থা প্রকাশ করেছেন যে, ভারতে স্থাপিত এই কেন্দ্র গ্লোবাল ট্র্যাডিশনাল হেলথ কেয়ারের জন্য একটি প্রমাণভিত্তিক কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হবে এবং ভারত-বাংলাদেশ যৌথ চিকিৎসা গবেষণার পথ উন্মুক্ত করবে।

তিনি কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের লড়াই এবং টিকাদানের ব্যাপ্তির প্রশংসা করেন। বাংলাদেশ যে একই ভাবে কোভিড মহামারীকে সফলভাবে কাটিয়ে উঠেছিল তা তুলে ধরেন।

ট্র্যাডিশনাল মেডিসিনের জন্য গ্লোবাল সেন্টার বিশ্বব্যাপী সুস্থতার কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হতে চলেছে, যা ঐতিহ্যগত ওষুধের সঙ্গে সম্পর্কিত ওষুধ এবং গবেষণার উন্নয়নকে উন্নীত করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির