ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ডিএসইতে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  2:11 PM

news image

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হলো বিকল্প লেনদেন ব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)।

বুধবার (৪ জানুয়ারি) সকালে নিকুঞ্জে ডিএসইর ভবনে এটিবির লেনদেনের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

প্রথম দিনে প্রাণ এগ্রো লিমিটেডের করপোরেট গ্যারান্টিযুক্ত বন্ড এবং লংকা বাংলা সিকিউরিটিজের শেয়ার নিয়ে যাত্রা শুরু করেছে এটিবি।

অ-তালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেনের সুযোগ তৈরি করতে স্টক এক্সচেঞ্জে এটিবি চালু করা হচ্ছে। এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে।

এর আগে গত বছরের ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) রেগুলেশন, ২০২২ অনুমোদন দেয় কমিশন। ২০ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠায় ডিএসই। ডিএসই’র ওয়েবসাইটে বলা হয়, চলতি মাসের ৪ তারিখ সকাল ১০টায় এটিবিতে লেনদেন শুরু হবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির