ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ড্রাইভিং লাইসেন্স ছাড়া ১৪ ডিসেম্বর পর্যন্ত কেনা যাবে মোটরসাইকেল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:30 AM

news image

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা এবং নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এই শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্স দিয়ে যে কেউ মোটরসাইকেলের নিবন্ধন নিতে পারবেন। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিআরটিএ।

বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরসাইকেল কেনা ও নিবন্ধন করা যাবে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দেবে না বিআরটিএ।

নির্দেশনা আরো জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর থেকে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া কারও কাছে মোটরসাইকেল না বিক্রি করার জন্য বিক্রেতাদেরও অনুরোধ করেছে বিআরটিএ।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসের শুরুতে এক নির্দেশনায় বিআরটিএ জানিয়েছিল আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখানো বাধ্যতামূলক করা হবে। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করা যাবে না।

বিআরটিএর এ সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ)। কেননা, মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ড্রাইভিং লাইসেন্স দেখানোর বাধ্যতামূলক হলে মোটরসাইকেল কেনাবেচায় ধস নামবে বলে আশঙ্কা করছিলেন তারা। কারণ, বিআরটিএর লাইসেন্স দেয়ার সক্ষমতার চাইতে মোটরসাইকেল বিক্রির সংখ্যা কয়েকগুণ বেশি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির