ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

ঢাকার ১৩ রুটে ২৩৮ কিলোমিটার পথে ছুটবে পাতাল রেল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  11:11 AM

news image

রাজধানী ও আশপাশের এলাকায় যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে সাবওয়ে বা পাতালরেল। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম চারটি রুটের ডিটেল ডিজাইন শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যেই কাজ শেষ করার আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এই কর্মযজ্ঞ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকার দুই মেয়র।

যানজটে ভুগতে থাকা ঢাকা নগরবাসীকে আশার আলো দেখাচ্ছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর বিআরটিএর মতো সব মেগা প্রকল্প। তবে এসব নির্মাণ কাজ যন্ত্রণার মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ। এর সাথে যুক্ত হতে যাচ্ছে সাবওয়ে বা পাতালরেল। তবে এটির নির্মাণ সড়কে যন্ত্রণার সৃষ্টি করবে না। কর্মযজ্ঞ চলবে মাটির নিচে।

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঢাকা সাবওয়ে (পাতাল রেল) নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে রাজধানীর মোট চারটি রুটে সাবওয়ে নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৩০৬ মিলিয়ন ডলার। আর ২০৪০ সালের মধ্যে আরো চারটি এবং ২০৫০ সালের মধ্যে আরো পাঁচটি রুটে সাবওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির