ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাবির ‘ঘ’ ইউনিটের সর্বশেষ পরীক্ষা আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  11:39 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বশেষ ভর্তি পরীক্ষা আজ। এ বছরের পর থেকে ‘ঘ’ ইউনিট আর থাকছে না। আজ শনিবার (১১ জুন) বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পরীক্ষা। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট আবেদনকারী ৭৮ হাজার ৪৫ জন।

এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এতে প্রতি আসনের জন্য লড়তে হবে ৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

‘ঘ’ ইউনিটের পরীক্ষার বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা ঘিরে সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির