ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

তামিমের ডেপুটি এই সিরিজেই

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  12:57 PM

news image

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডের খেলা চলছিল। হঠাৎ করেই আম্পায়ার সাকিব আল হাসানের কাছে সহ-অধিনায়কের নাম জানতে চান। উদ্দেশ্য অধিনায়ক তামিম ইকবাল মাঠের বাইরে গেলে সহ-অধিনায়ককে খুঁজে নিতে যাতে সমস্যা না হয়। সাকিব তখন দুষ্টুমি করতে থাকেন। পেছন থেকে মুশফিকুর রহিম বলেন মিরাজ সহ-অধিনায়ক। 

অদূরে ফিল্ডিং দেওয়া মেহেদী হাসান মিরাজকে সাকিব জিজ্ঞেস করেন, ‘মিরাজ তুমি সহ-অধিনায়ক?’ অগ্রজের প্রশ্নে লাজুক হেসে না-সূচক মাথা ঝাঁকান। ক্রিকেট বিশ্ব টিভিতে পুরো বিষয়টা দেখতে পান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। বিসিবির জন্য যেটা সত্যিই বিব্রত হওয়ার মতো একটি ঘটনা। কারণ ২০২০ সালে তামিমকে মাশরাফি বিন মুর্তজার উত্তরসূরি করা হলেও সহ-অধিনায়ক করা হয়নি কোনো সিরিজেই। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সহ-অধিনায়ক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, দল ঘোষণার সময় জানানো হবে। 

২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করা হলে সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক হিসেবে চেয়েছিলেন। মাশরাফির চাওয়া পূরণ করেছিল বিসিবি। অথচ তামিম গত তিন বছরে কাউকে সহ-অধিনায়ক হিসেবে চাননি বলে জানা গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সহ-অধিনায়ক নিয়োগ দেওয়া হতে পারে। তামিমের সহকারী হতে পারেন লিটন কুমার দাস। তিন সংস্করণে নিয়মিত খেলায় লিটনকেই জাতীয় দল-সংশ্লিষ্টদের বেশি পছন্দ। এ ছাড়া তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন। ২-১ ব্যবধানে সিরিজটি জিতে ছিল বাংলাদেশ। জাতীয় দল নির্বাচকদের সঙ্গে ওয়ানডে সহ-অধিনায়ক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, ‘আমাদের মতে লিটনকে সহ-অধিনায়ক করলে ভালো হবে। ওকে করা হলে একটা ধারাবাহিকতা থাকবে। কারণ লিটন টেস্টের সহ-অধিনায়ক। এই সিরিজে টেস্ট অধিনায়কও।’

টেস্ট ও টি২০ দলের সহ-অধিনায়ক হিসেবে লিটনকেই বেশি পছন্দ অধিনায়ক সাকিবের। তাঁর চাওয়া মতো টেস্টে লিটনকে সহ-অধিনায়ক করা হলেও টি২০ এশিয়া কাপ ও বিশ্বকাপে সহ-অধিনায়ক করা হয়েছিল উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। বিশ্বকাপের পর থেকে সোহান টি২০ দলে নিয়মিত নন। তাওহীদ হৃদয়, রনি তালুকদারের উত্থান, উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান অনিকের অন্তর্ভুক্তিতে টি২০ দলে সোহানের জায়গা নেই বললে চলে। তাই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজেও নতুন সহ-অধিনায়কের নাম ঘোষণা করতে হবে বিসিবিকে। 

সাকিবের মতামত জানতে চাওয়া হলে তিনি যে লিটনের নাম বলবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ মিরাজ বা নাজমুল হোসেন শান্তর ওপর এখনই বাড়তি দায়িত্ব চাপিয়ে চাপে ফেলতে চান না অধিনায়ক। মাহমুদউল্লাহ চোটের কারণে খেলতে না পারায় নিউজিল্যান্ডে টি২০ দলের নেতৃত্বও দিয়েছেন। তবে বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায় সহ-অধিনায়ক নিয়ে আলোচনা হবে কিনা জানা নেই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির