ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ক্রোয়েশিয়া-মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:06 PM

news image

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ (শনিবার) লড়বে ক্রোয়েশিয়া-মরক্কো। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে লুকা মদ্রিচদের। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থেমেছে এবার ইতিহাসের পাতায় নাম লেখানো মরক্কো।

আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। চাওয়ার চেয়েও এবার অনেক বেশি অর্জন করেছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। তবে শেষ ম্যাচটিকেও গুরুত্বহীন মনে করতে চান না কোচ।

ওয়ালিদ বলেন, ‘যদি ভিন্ন কিছু হতো আর আমরা ফাইনালে খেলতাম, তবে ভালো লাগতো। তবে এখন আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমি জানি, চতুর্থ হয়ে শেষ করার চেয়ে তৃতীয় হওয়াটা কত গুরুত্বপূর্ণ।’

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও এই ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা বড় ফাইনাল, বড় ম্যাচ এবং মেডেলের জন্য লড়াই।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির