ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা ১৭ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১৫ জাহাজ যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড

ত্রাণ নিতে আসা শতাধিক ফিলিস্তিনিকে হত্যা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২৪,  11:17 AM

news image

যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত শতাধিক ফিলিস্তিনি।

এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। একইসঙ্গে এই হত্যাকাণ্ডকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলেও অভিহিত করেছে দেশটি। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য সহায়তা নিতে মরিয়া শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর বৃহস্পতিবার এটিকে ইসরায়েলের ‘মানবতার বিরুদ্ধে আরেকটি অপরাধ’ বলে আখ্যায়িত করেছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েল তার মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে আরেকটি অপরাধ যোগ করেছে।’

মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইসরায়েল গাজাবাসীকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এবং এবার তারা মানবিক সহায়তা নিতে লাইনে দাঁড়ানো নিরপরাধ বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়েছে। তাদের এই কর্মকাণ্ড এটিই প্রমাণ করে, (ইসরায়েল) সচেতনভাবে এবং সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে।’

এদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সৈন্যদের গুলিতে কমপক্ষে ১০৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে আসেন। সেই সময় এই সহিংসতার ঘটনা ঘটে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ত্রাণ-বোঝাই ট্রাকগুলো কিছু সেনা ট্যাংকের খুব কাছাকাছি চলে আসে। ওই সময় হাজার হাজার মানুষ ট্রাকের দিকে ছুটে আসেন। তারা ট্রাকগুলোতে হামলে পড়েন। লোকজন ট্যাংকের খুব কাছে চলে আসায় ইসরায়েলি সৈন্যরা ভিড় লক্ষ্য করে গুলি চালায়।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির