ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দুর্যোগ কাটিয়ে রোদ ফিরেছে ঢাকাতে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  11:41 AM

news image

ঘূর্ণিঝড় সিত্রাং যে দুর্যোগ নিয়ে এসেছিল সোমবার দিবাগত রাত থেকেই তা কাটতে শুরু করে। ফলে মঙ্গলবার সকাল থেকেই ক্রমশ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিল হেমন্ত। তবে মেঘের দাপটে নিজেকে ঢেকেই রাখতে হয়েছে সূর্যকে। তবে বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশে চকচকে রোদের দেখা মিলছে।  

এদিকে সিত্রাং-এর হাত ধরে প্রকৃতিতে শীতের আগমনী আমেজও দেখা যাচ্ছে। যদিও শীতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা নেই।  

স্বাভাবিক নিয়মে ভালোভাবে শীত পড়তে মাস দেড়েক লেগে যেতে পারে। সেক্ষেত্রে পুরোপুরি শীতের বদলে হেমন্তের আমেজ নিয়েই খুশি থাকতে হবে শীতপ্রেমীদের।  

বাংলাদেশের উপকূলে আঘাত হানার সময় খুব শক্তি দেখাতে পারেনি সিত্রাং। উপকূলে আঘাত হানার পর দ্রুত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় এ ঘূর্ণিঝড়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির