ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৫,  12:44 PM

news image

মধ্যপ্রাচ্যের চারটি দেশের (কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন) আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সেসব দেশে নির্ধারিত সময়ে পরিচালিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার তাদের আকাশপথ আংশিকভাবে সাময়িক বন্ধ রেখেছে। ফলে ঢাকা থেকে এসব দেশের নির্দিষ্ট রুটে যাতায়াতকারী একাধিক ফ্লাইট সময়মতো পরিচালনা করা সম্ভব হয়নি।

বিলম্বিত ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে ঢাকা থেকে শারজাহগামী এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, ঢাকা থেকে কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ২টি, ঢাকা থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কিছু ফ্লাইট বিকল্প রুট বা নির্ধারিত সময় পর যাত্রা শুরু করেছে। তবে যাত্রীদের যাতে সর্বশেষ তথ্য জানা থাকে, সে জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে সতর্কভাবে ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ওমান, সৌদি আরব, লেবানন ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির