ঢাকা ০১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ আধাবেলা হরতাল

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২২,  12:20 PM

news image

দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (১১ মার্চ) পল্টন কমিউনিস্ট পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক।

তিনি জানান, তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারা দেশে আধা দিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জোটের সাবেক সমন্বয় বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, কালো আইন বাতিল, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা চালু, ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নারী নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে ১৫ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ২৭ মার্চ সারা দেশে হাটসভা, পথসভা, পদযাত্রা, মানববন্ধন, জনসংযোগসহ নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির