ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  11:47 AM

news image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার (১৫ মার্চ) শেখ হাসিনা এ বিষয়ে মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের সামি ওবলাস্ট এলাকা থেকে ভারত সরকারের উদ্যোগে সে দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

কয়েক বছর ধরে সহযোগিতার সম্পর্ক বিকশিত হওয়ার উভয় দেশ সেটা উপভোগ করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আপনার বাংলাদেশ সফরে আমি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে বাংলাদেশ - ভারত যে কোনো সমস্যায় একযোগে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার সুস্বাস্থ্য কামনা ও হোলির শুভেচ্ছা জানাই।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির