ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৫,  2:21 PM

news image

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন। 

নেত্রকোণা ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতের অন্ধকারে ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করে স্থানীয় একটি মাদরাসায় রেখেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির