ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত বেড়ে ৫ ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা, বেড়েছে যানচলাচল ‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের ঈদের পর কমল সোনার দাম আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫,  12:15 PM

news image

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে একজন নিহত হন। আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।

নরসিংদী সদর হাসপাতালের (আরএমও) ডা. মাহমুদুল কবীর বাসার বলেন, আলমগীর নামে একজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামে লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা  বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি।

তবে আরও দুজন নিহতের ব্যাপারে হাসপাতাল ও থানা থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির