ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  12:35 PM

news image

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড তোলার সময় রড নিচে পড়ে ৫ পথচারী আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তানে আজমেরী হোটলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গির হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)। তারা জানান, তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওপর থেকে অনেকগুলো রড নিচে পড়ে।

আহতদের হাসপাতালে আনা মো. হাসান জানান, হল মার্কেটের ওপরে কাজ চলছে। ক্রেন দিয়ে ওপড়ে রড তোলা হচ্ছিল। এসময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৫ জনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির