ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

নীরবে বিলুপ্ত এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৫,  12:01 PM

news image

দেশে আর নেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মধ্যরাতের নিঃশব্দ এক সিদ্ধান্তে বিলুপ্ত করা হয়েছে এই দীর্ঘদিনের সংস্থাটি। কঠোর গোপনীয়তার সঙ্গে গঠিত হয়েছে দুটি নতুন বিভাগ— ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’।

গতকাল সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর মাধ্যমে এনবিআরের বিলুপ্তি চূড়ান্ত করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা অধ্যাদেশটির বিরোধিতা করে নানা পর্যায়ে মতামত দিলেও সেসব উপেক্ষা করেই অধ্যাদেশটি কার্যকর করা হয়েছে।

তবে অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের দায়িত্বে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আদায় প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

অন্যদিকে, রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব পালন করবে ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এই বিভাগের প্রশাসনিক কাঠামোয় প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও।

বহুল আলোচিত এই পরিবর্তন কর প্রশাসনের কাঠামোয় একটি যুগান্তকারী রূপান্তর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির