ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর দুর্নীতির আখড়া মুন্সীগঞ্জ সদর: পঁঞ্চসার ইউপি কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত ভারী বৃষ্টিতে সিলেট-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা সেই রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ

পটুয়াখালীর বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, ৩৪ জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  5:44 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১০টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এরমধ্যে এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।
 
এদিকে, আবহাওয়ার খারাপ থকায় সহস্রাধিক মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
 
জেলেরা জানান, সাগরের অস্ভাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হন ৩৪ জেলে। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
 
নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল দৈনিক সকালের সময়কে জানান, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির