ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:51 AM

news image

কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে ও পাঠ গ্রহনে অনুপ্রানিত করার লক্ষ্যে পটুয়াখালী পৌরসভার সহায়তায় পৌরসভাধীন ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে "প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৩" সম্পন্ন। 
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পর  লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী মাঠে পটুয়াখালী সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আকতারের সভাপতিত্বে   ও ডোনাবান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুননেছা ও লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগমের সঞ্চালনায় পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর এ্যাড. কাজল বরন দাস, কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেহেরুননেছা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, কাউন্সিলর এসএম ফারুক মৃধা, কাউন্সিলর ঝর্না সিকদার, কাউন্সিলর নাজিরা আক্তার রিয়া মনি প্রমুখ। অংশগ্রহনকারী বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক সেলিনা আকতার, শাহানাজ পারভীন, কানিজ ফাতিমা, নার্গিস সুলতানা, ঝর্না রানী, রিজিয়া হাকিম, নাসরিন সুলতানা, নিলু বেগম, রুমানা ফেরদৌস, হাফসা ফেরদৌস, বিভা রানী, ফরিদা ইয়াসমিনসহ অন্যন্য শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। পুরস্কার বিতরনকালে প্রধান অতিথি মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন শিশুদের প্রতিভা বিকাশে লেখা পড়ার পাশাপাশি প্রতিযোগীতামূলক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় অংশগ্রহন আবশ্যক। ২০ টি স্কুলের মধ্যে প্রতিযোগিতায় বেশী পুরস্কার পেয়ে প্রথম হবে সেই স্কুলের শিক্ষক-কমর্চারীসহ সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির