ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে একসাথে জ্বলল ৪১৫ বাতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  11:42 AM

news image

স্বপ্নের পদ্মা সেতু এখন আছে উদ্বোধনের অপেক্ষায়। বর্তমানে সেতুটির শেষপর্যায়ের ফিনিশিংয়ের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার বিদ্যুৎ সংযোগের মাধ্যমে একযোগে পুরো সেতুর সড়ক বাতি প্রজ্বলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে সেতুর মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত সর্বমোট ৪১৫টি বাতি জ্বালানো হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশল সূত্রে জানা যায়, ১৭৫ ওয়াটের প্রতিটি এলইডি লাইটের একটি থেকে আরেকটির দূরত্ব সাড়ে ৩৭ মিটার। পদ্মা নদীতে তীব্র বাতাস উপেক্ষা করে টিকা থাকার উপযোগী করে স্থাপন হয়েছে সড়কবাতিগুলো। ঘণ্টায় ২০০ কিলোমিটার বাতাসের গতি সহ্য করতে পারবে। মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের সংযোগ সেতুতে ৮৭টি লাইট রয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর মু্ন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্প পোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও এরমধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। গত ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। ওইদিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিল। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেতুর সবকটি বাতি জলানো হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির