ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পাটুরিয়ায় যাত্রীর ভিড়, ভোগান্তি ছাড়াই পারাপার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  10:47 AM

news image


মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ না থাকলেও ঘরমুখী যাত্রীর চাপ রয়েছে পাটুরিয়া ঘাটে। ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা না কারায় ভোগান্তি ছাড়াই নৌপথ পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন।শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।পাটুরিয়ার লঞ্চঘাটে সকাল থেকে ঘরমুখী যাত্রীর ভিড় রয়েছে। ঘরমুখী এসব যাত্রী ও যানবাহন এবারের ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই ফেরিঘাট পার হয়ে বাড়ি ফিরতে পারছে বলে দাবি ফেরিঘাট কর্তৃপক্ষের।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদযাত্রায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপারের ক্ষেত্রে প্রস্তুতি ভালো থাকায় ঘাট এলাকায় কোনো যানজট ও যাত্রী ভোগান্তি নেই। ঘাট পার হতে আসা যাত্রীরা ঘাটে আসামাত্রই ফেরি ও লঞ্চে করে নদী পার হতে পারছে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির