ঢাকা ০১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পানিতে নষ্ট হলো আগুন থেকে বাঁচা বই

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:36 AM

news image

‘আগুন লাগার পর আগুন থেকে বইগুলো বাঁচানোর জন্য আমি সেগুলো রাস্তায় রাখি। চেষ্টা করছিলাম আমি বাঁচি আমার বইগুলোও বাঁচুক। শেষপর্যন্ত বইগুলো পুড়েনি ঠিক, কিন্তু পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে সব।’ এভাবেই পরিবারের একমাত্র সম্বল বইগুলো বাঁচানোর চেষ্টার কথা বলছিলেন ফিরোজ আকন। নীলক্ষেত হযরত শাহজালাল মার্কেটের পাশে ফুটপাতে বিভিন্ন ইংলিশ কোর্স ও সাহিত্যের বই বিক্রি করতেন তিনি।

অন্যান্য মঙ্গলবার এ মার্কেট বন্ধ থাকলেও গতকাল ২১ ফেব্রুয়ারি ছুটির দিন হওয়ায় অনেকে বন্ধ রেখেছিল দোকান। তাই আজকে মোটামুটি খোলা ছিল এ মার্কেট। সন্ধ্যার পর লাগা আগুনে শেষ হয়ে যায় অনেকের স্বপ্ন।

ফিরোজ আকন বলেন, এই দোকানটা আমার পরিবারের সম্বল ছিলো। এটাই নষ্ট হয়ে গেছে। আমার পরিবারে এখন দুর্ভোগ পোহাতে হবে।

গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে আগুন লাগে। এ সময় আগুন থেকে বইগুলো বাঁচাতে সেগুলো রাস্তায় রাখেন দোকানিরা। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে লাগা আগুন জ্বলতে থাকে রাত পৌনে নয়টা পর্যন্ত। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পানিতে অনেকের বই নষ্ট হয়ে যায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, ছুটির মধ্যে বাকুশা হকার্স মার্কেটের দোতলায় কোনো একটি দোকানে বিদ্যুতের লাইন চালু রাখায় আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরো জানান, মার্কেটের এক তোলায় যে দোকানগুলো ছিলো তাতে আগুন সেভাবে ছড়ায়নি। মূলত আগুনের সূত্রপাত হয় মার্কেটটির দোতলা থেকে। ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ছিলো এবং আজ মঙ্গলবার নিউ মার্কেট এলাকা সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির মধ্যে দোতলায় যাদের দোকান রয়েছে তাদের মধ্যে কোনো একটি দোকানে বিদ্যুতের লাইন চালু রেখে দোকান বন্ধ করে চলে যায়। ফলে সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত জানাতে পারব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির