ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পোড়া শরীর নিয়ে বেঁচে থাকার লড়াই শেষ হলো ৮ বছরের শিশুটির

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২২,  11:42 AM

news image

রাজধানীর আদাবর থানার শনিরবিল হাউজিংয়ের প্রেম গলিতে দুই শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘটনায় দগ্ধ মিতু (৮) মারা গেছে।

শুক্রবার(১৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, আদাবর থেকে দগ্ধ অবস্থায় দুই শিশু আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে শিশু মিতু চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ মার্চ) দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে মিতু ও তার ভাই বাপ্পির গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের বোন পারুল আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা (মামলা নং-১৫) করেছেন।

এ ঘটনায় বুধবার (১৬ মার্চ) অভিযুক্ত আলাউদ্দিনকে সাভারের বলিয়াপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন পুলিশকে জানান, মৌয়ের ওপর প্রতিশোধ নিতেই তিনি শিশুদের গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির