ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

প্রতি বছর করোনা টিকা প্রয়োগের ইঙ্গিত

#

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২২,  11:32 AM

news image

করোনাভাইরাস প্রতিরোধে প্রতি বছরই টিকা প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেছেন, প্রতি বছরই করোনা টিকা নেওয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে।শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। এরপরই বিস্তৃতভাবে কলেরার টিকা দেওয়া হবে। এ সময় মন্ত্রী সবাইকেই টিকা নেওয়ার আহ্বান জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির