ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  9:51 AM

news image

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর প্রথম সপ্তাহে মেট্রোরেল পরিচালনা করে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

এদিকে আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ।

সোমবার (২ জানুয়ারি) রাত ১১টায় ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রথম সপ্তাহে (৫ দিন) মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টিএমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ডিএমটিসিএল জানায়, পঞ্চম দিন অর্থাৎ ২ জানুয়ারি ৭ হাজার ৬৩৫টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) এবং ১ হাজার ৬৩টি এমআরটি পাস বিক্রি করা হয়েছে। এসব থেকে আয় হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা।

এর আগে, চতুর্থ দিন অর্থাৎ ১ জানুয়ারি ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া ৩১ ডিসেম্বর টিকিট বিক্রি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার।

৩০ ডিসেম্বর ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার এবং প্রথম দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়।

আগামীকাল (মঙ্গলবার) মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন। ওই দিন কোনো যাত্রী পরিবহন করবে না দ্রুতগতির বিদ্যুৎচালিত মেট্রোরেল।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত চলাচল করছে মেট্রো-ট্রেন।

প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চালানো হচ্ছে দ্রুত গতির এ বাহনটি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির