ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

প্রাথমিক খুললেও বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  12:19 PM

news image

করোনা সংক্রমণ কমতে থাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। আর ১ মার্চ খুলতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেছেন, সংক্রমণ কমায় আগামী ১ মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধই থাকবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক নামে শিক্ষার একটি স্তর আছে, যা শিশু শ্রেণি নামেও পরিচিত। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল এবং কিন্ডারগার্ডেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণি আছে।

এদিকে গতকাল শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।

এর আগে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সংক্রমণ কমায় দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু ফের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির