ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

প্রায় ২০০ কোটি টাকার লোকসান, দাবি ব্যবসায়ী সমিতির সভাপতির

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  4:25 PM

news image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন দিনে নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আজও যদি দোকান না খোলা হয় তাহলে ফুটপাতসহ অন্যান্য ব্যবসায়ীর এ ক্ষতি আরও বাড়বে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে এ কথা জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। এর আগে দুপুর ২টায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। যারা এসেছিলেন তারা ঢাকা কলেজের কি না জানি না। আমাদের প্রতিনিধিও ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেননি। তবে আমরা দোকান খুলতে চাই। আমরা আলোচনা করতে চাই, উভয়পক্ষের সঙ্গে আলোচনায় পুরোপুরি প্রস্তুত। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে দায়িত্ব আমাদের, ব্যবসায়ীদের।

তবে কী ধরনের দায়িত্ব পালন করবেন- এ প্রশ্ন এড়িয়ে যান ডা. শাহীন। একই সঙ্গে উভয়পক্ষের আলোচনার মাধ্যমেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির