ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

পড়তে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  12:27 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জাহিদুল ইসলাম(১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

সোমবার(২৯ মে) সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। তিনি  বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির