ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  12:16 PM

news image

এবার বাড়ছে ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে এ ভাড়া। এছাড়া একই সময়ে বিআইডব্লিউটিসির লঞ্চ ও স্টিমারের বর্ধিত ভাড়াও কার্যকর হবে।

বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আমাদের (বিআইডব্লিউটিসি) ফেরি ও জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।

বিআইডব্লিউটিসি বর্তমানে ৬টি রুটে ফেরিতে যানবাহন পারাপার করছে। রুটগুলোর মধ্যে রয়েছে- পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।

এছাড়া ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া, দৌলতখান ও বরিশাল এবং ঢাকা-কালীগঞ্জ রুটে চলে সংস্থাটির বেশকিছু যাত্রীবাহী নৌযান। বর্তমানে সংস্থাটির বহরে শতাধিক ফেরি ও যাত্রীবাহী নৌযান রয়েছে। এর আগে গত ১৯ জুন থেকে ফেরির ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছিল বিআইডব্লিউটিসি।

বর্তমান ফেরিভাড়া : বর্তমানে মিনিবাসের ভাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরিতে এক হাজার ৫০ টাকা, আরিচা-কাজির হাট রুটে এক হাজার ৪৫০ টাকা, শিমুলিয়া-বাংলাবাজার রুটে এক হাজার ৪০০ টাকা, চাঁদপুর-শরীয়তপুর রুটে এক হাজার ৪০০ টাকা, ভোলা-লক্ষ্মীপুর রুটে ২ হাজার ৪০০ টাকা ও লাহারহাট-ভেদুরিয়া রুটে এক হাজার ১৫০ টাকা।

ফেরিতে বড় বাসের ভাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২ হাজার ১০০ টাকা, আরিচা-কাজিরহাট রুটে ২ হাজার ৫০০ টাকা, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২ হাজার ২৫০ টাকা, চাঁদপুর-শরীয়তপুর রুটে ২ হাজার ৪০০ টাকা, ভোলা-লক্ষ্মীপুর রুটে ৩ হাজার ৬০০ টাকা এবং লাহারহাট-ভেদুরিয়া রুটে ২ হাজার ৫০ টাকা।

এক টন পর্যন্ত পণ্যবাহী যানবাহনের ভাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮৮০, আরিচা-কাজিরহাট রুটে ১ হাজার ১০০ টাকা, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৯৫০ টাকা, চাঁদপুর-শরীয়তপুর রুটে ১ হাজার ৪০০ টাকা, ভোলা-লক্ষ্মীপুর রুটে ১ হাজার ৭৫০ এবং লাহারহাট-ভেদুরিয়া রুটে ফেরিতে ভাড়া ১ হাজার ১০০ টাকা। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বৃহস্পতিবার থেকে এসব ভাড়ার সঙ্গে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া যুক্ত হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির