ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

ফের কমল সোনার দাম

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  11:26 AM

news image

সোনার দাম ক্যাটাগরি অনুযায়ী ভরিতে ১ হাজার ৫০ টাকা থেকে ৭৫৮ কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালোমানের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াচ্ছে ৭৭ হাজার ৯৯ টাকা। সোমবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার (২২ মার্চ) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুনিয়ন মার্কেটে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এর আগে গত ১৫ মার্চ ভরিতে সোনার দাম এক হাজার ১৬৬ টাকা ক‌মায় বাজুস। সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৭৮ হাজার ১৪৯ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির