ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ৩ প্রকল্পে ১৬৫৯৮৯ মিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  12:45 PM

news image

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তাকারী বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী জাপান স্বল্প সুদে বংলাদেশের ৩টি প্রকল্পে প্রায় ১৬৫৯৮৯ মিলিয়ন ইয়েন বা আনুমানিক ১১ হাজার ৪০৯ দশমিক ৫৭ কোটি টাকা দিচ্ছে।

এই অর্থের মধ্যে জাপান দুটি প্রকল্পে (ঢাকা ম্যাস র‌্যাপিট ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এমআরটি লেন ৫, নর্থান রুট ও দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প) বিনিয়োগের জন্য ১৬৫৮৬১ মিলিয়ন ইয়েন অথবা আনুমানিক ১১,৪০০ কোটি টাকা দেবে। অনুমোদিত আরেকটি প্রকল্পে (ঢাকা ও রংপুরে ইম্প্রুভমেন্ট অব মেট্রোলজিক্যাল রাডার সিস্টেম প্রকল্প) ১২৮ মিলিয়ন ইয়ন বা আনুমানিক ৯ দশমিক ৫৭ কোটি টাকা দেবে।

এ ব্যাপারে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ৪৩তম ওডিএ ঋণ প্যাকেজের (প্রথম ব্যাচ) আওতায় দুটি উন্নয়ন প্রকল্পের জন্য ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘ঋণ চুক্তি’ এবং একটি প্রকল্পের জন্য ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিদায়ী অর্থনীতি সম্পর্কিত বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বাংলাদেশের পক্ষে সকল চুক্তিতে এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকি ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ এবং ঢাকায় জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হাইকাওয়া ‘ঋণ চুক্তি’ ও ‘গ্রান্ড এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির