ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী হামের মারাত্মক ছোবল: নিয়ন্ত্রণে সরকারের ইঁদুর-বিড়াল খেলা! রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৬,  12:53 PM

news image

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। 

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের ভারতীয় দাবিদার বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আধিপত্যবাদ অবসানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ভারতীয় হাইকমিশনারের অপতৎপরতা বন্ধের দাবি তুলে খোমেনী ইহসান বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী একজন কূটনীতিকের কাজ কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকা। একইসঙ্গে আয়োজক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অথচ কূটনীতিকের ভূমিকার বদলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার এমন চলাফেরা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি। এছাড়া ভারত সরকারের আশ্রয়ে থাকা জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মতো ফ্যাসিস্টদের বাংলাদেশের কাছে প্রত্যর্পণ না করে প্রতিনিয়ত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দৃশ্যমান হচ্ছেন তিনি। এটি আমাদের উপহাস ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সার্বভৌম। এ দেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে কোনোভাবেই ভারতীয় দাবিদার বা আধিপত্যবাদ বরদাশত করা হবে না। বিনা প্রতিরোধে এসব মেনে নেওয়া হবে না। জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারবদ্ধ একটি সংগঠন। আমরা যদি একজনও হই, তাহলে একজনের রক্ত দিয়ে হলেও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ করবো।

ভারতীয়দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খোমেনী বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশে অনেক তাঁবেদারি হয়েছে। ভারতীর রাষ্ট্রদূত এখানে ভাইসরয়ের ভূমিকা পালন করেছেন। কিন্তু এখন প্রতিরোধ ও প্রতিহত করার সময়। সরকারের মন্ত্রীরা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মিলে যতই পিরিত করুক না কেন, আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে এসব প্রতিহত করবো। এটি স্বাধীন রাষ্ট্র। ভারতের কোনো রাজ্য নয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্যসচিব আব্দুস সালাম, মো. সাইদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিম, নবাব সলিমুল্লাহ অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবদুল জব্বার, শাহ নাজমুল হাসান ফেরদৌস, প্যান ইসলামী মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, আগ্রাসন ও দুর্নীতি প্রতিরোধ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট মাঈন উদ্দীন, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ প্রমুখ। 


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির