ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

বায়ুদূষণে ৭ বছর আয়ু কমছে বাংলাদেশে

#

১৫ জুন, ২০২২,  11:46 AM

news image

দীর্ঘমেয়াদি বায়ুদূষণে বৈশ্বিক গড় আয়ুষ্কাল দুই বছরের বেশি কমিয়ে দিচ্ছে। তবে বাংলাদেশের জন্য এর পরিমাণ প্রায় ৭ বছর, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। অর্থাৎ বায়ুদূষণ না থাকলে এ দেশের মানুষ প্রায় ৭ বছর বেশি বাঁচতে পারতেন। গতকাল মঙ্গলবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বিশ্বে ধূমপান, এইচআইভি/এইডস বা সন্ত্রাসের তুলনায় মানুষের আয়ুষ্কাল বেশি কমাচ্ছে বায়ুদূষণ। বিশ্বের ৯৭ শতাংশের বেশি মানুষ বর্তমানে এমন এলাকায় বসবাস করেন, যেখানে বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ড অনুসারে বায়ুতে ক্ষতিকর কণা বা পিএম২.৫’র সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রাম। ইপিআইসির গবেষণা বলছে, বায়ুতে পিএম২.৫’র উপস্থিতি যদি ডব্লিউএইচও নির্ধারিত মানদণ্ডের চেয়ে কম হতো, তাহলে বিশ্বের মানুষ গড়ে আরও ২ দশমিক ২ বছর বেশি বাঁচতো।

তবে বায়ুদূষণে ভুক্তভোগী দেশের তালিকায় সবার উপরে রয়েছে বাংলাদেশ। ইপিআইসির গবেষণা বলছে, বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড় আয়ু কমছে অন্তত ৬ দশমিক ৯ বছর। দ্বিতীয় ভারতে আয়ুষ্কাল কমছে পাঁচ বছর। এরপর নেপালে ৪ দশমিক ১ বছর, পাকিস্তানে ৩ দশমিক ৮ বছর এবং কঙ্গোতে ২ দশমিক ৯ বছর। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে দক্ষিণ এশিয়ারই চারটি। দূষণের কারণে এ অঞ্চলের বাসিন্দাদের আয়ু কমছে গড়ে পাঁচ বছর।

অবশ্য শুধু দক্ষিণ এশিয়া নয়, বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হয়েছে সারাবিশ্বেই। ২০২১ সালে পৃথিবীর একটি দেশও ডব্লিউএইচও নির্ধারিত পাঁচ মাইক্রোগ্রাম পিএম২.৫-এর মানদণ্ড পূরণ করতে পারেনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির