ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

বাড়ছে রাজধানীর চারপাশের নদ-নদীর পানি

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  11:49 AM

news image

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, ঢাকার চারপাশের নদ-নদীগুলোর মধ্যে তুরাগ, বালু, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গার পানি বাড়ছে। তবে এসব নদ-নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম করলে ঢাকার নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা প্লাবিত হবে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকা শহরের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকার পয়োনিষ্কাশন লাইন বুড়িগঙ্গা ও তুরাগে গিয়ে পড়েছে। পূর্বাংশের পয়োনিষ্কাশন লাইন পড়েছে বালু ও শীতলক্ষ্যায়। কিছু অংশের নিষ্কাশন নালা হাতিরঝিলসহ বিভিন্ন লেকের মধ্যে পড়েছে। ফলে ঢাকার চারপাশের নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে গেলে রাজধানীর বড় অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। 

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, বালু নদের পানির সর্বোচ্চ স্তর ৭ দশমিক ১৩ মিটার। এতে ৫ দশমিক ৭৫ মিটারের উপরে গেলে বিপদসীমা ধরা হয়ে থাকে। গতকাল রোববার পর্যন্ত এই নদের পানির সমতল ৩ দশমিক ৩৫ মিটার ছিল, যা ক্রমেই বাড়ছে।

বুড়িগঙ্গার পানির সর্বোচ্চ স্তর ৭ দশমিক ৫৮ মিটার। বিপদসীমা ৬ মিটার। কিন্তু বুড়িগঙ্গার পানির স্তর রোববার পর্যন্ত ছিল ৩ দশমিক ৩০ মিটার, যা প্রতিদিনই বাড়ছে। ধলেশ্বরীর পানির সর্বোচ্চ স্তর ৭ দশমিক ৬৬ মিটার। বিপদসীমা ৫ দশমিক ১৮ মিটার। কিন্তু ধলেশ্বরীর বর্তমান পানির স্তর রোববার পর্যন্ত ৩ দশমিক ১৩ মিটার ছিল। এই নদীর পানিও বাড়ছে প্রতিদিন।

তুরাগ নদের পানির সর্বোচ্চ স্তর ৮ দশমিক ৩৫ মিটার। বিপদসীমা ৫ দশমিক ৯৪ মিটার। কিন্তু তুরাগে বর্তমান পানির স্তর রোববার পর্যন্ত ২ দশমিক ৪৬ মিটার ছিল। এর পানিও বাড়ছে প্রতিদিন। শীতলক্ষ্যার পানির সর্বোচ্চ স্তর ৮ দশমিক ৬৯ মিটার। বিপদসীমা ৫ দশমিক ৮০ মিটার। কিন্তু শীতলক্ষ্যার বর্তমান পানির স্তর রোববার পর্যন্ত ছিল ৩ দশমিক ৭৫ মিটার। এটির পানিও বাড়ছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিম্নাঞ্চলের কিছু এলাকায় কয়েক দিনের বৃষ্টি ও নদীর পানি বাড়ায় এখন বৃষ্টির পানি সরছে না। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। দক্ষিণখান এলাকার নর্দাপাড়া, নগরবাড়ী, হলান, চেয়ারম্যানবাড়ী, পুরানপাড়া, শাহ কবীর মাজার রোডসহ বিভিন্ন এলাকায় পানিও সরছে না। নিষ্কাশন ব্যবস্থা সচল না থাকায় এখনো পানি রয়েছে এসব এলাকায়। এছাড়া ডেমরা এলাকার আমুলিয়া, ঠুলঠুলিয়াসহ বিভিন্ন এলাকায় পানিও সরছে না। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা এলাকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান জানান, এখনো বালু নদের পানি ওভাবে এলাকায় ঢোকেনি। তবে নিম্নাঞ্চল হওয়ায় কিছু এলাকায় বৃষ্টির পানি সরছে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির