ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা এফটিএ নিয়ে শিগগিরই আলোচনা শুরু: বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের আগেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন হবে : ইসি মাছউদ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বিলস এক্সিকিউটিভ কাউন্সিলে "নির্বাহী সদস্য " নির্বাচিত হলেন এড:এম আর মনজু বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিয়ের গহনা ও উপহার চুরির অভিযোগে নববধূ গ্রেপ্তার

বায়ুদূষণে তৃতীয় ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৪,  1:34 PM

news image

বায়ুদূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরগুলোর বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন মানবসৃষ্ট কারণে। অস্বাভাবিকভাবে বায়ুদূষণ বৃদ্ধিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে। আজ মঙ্গলবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জনবহুল রাজধানী শহর ঢাকা। বর্তমানে শহরটির বাতাসের মান ‘ অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে।

তালিকা অনুযায়ী বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ‘লাহোর’। আর ১৭৫ স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

বায়ুদূষণের তালিকায় পাকিস্তানের লাহোরের স্কোর ৩৪৩। তারপর ২৩১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের ‘দিল্লি’। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ‘ঢাকা’। ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের রাজধানী ‘কায়রো’ এবং পঞ্চম অবস্থানে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের হুপেই প্রদেশের রাজধানী ‘উহান’ যার স্কোর ১৬৪।

উল্লেখ্য, আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। এবং ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির