ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিদ্রোহের মাঝেই ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  12:44 PM

news image

মাঠ সমস্যার জন্য গত কয়েকদিন মাঠে অনুশীলন হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। আজ (শনিবার) সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ নারী ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। ক্যাম্পে ৩১ জন থাকার কথা থাকলেও, কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে ফুটবলারদের বড় একটি অংশ অনুশীলনে নেই। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আজই ছিল বাটলারের প্রথম অনুশীলন। 

বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি এখনও যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন বাটলারের প্রথম অনুশীলন করেছেন। তারা হলেন– রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।

জাতীয় দলের বাকি ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মাসুরা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, রুপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এই বয়কটে। তারা গত পরশু (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাটলারের অধীনে কোনও অনুশীলন করবেন না। তাকে বাফুফে কোচ পদে বহাল রাখলে তারা ফুটবল থেকেই সরে যাবেন। সেই অবস্থানে অনড় থাকায় আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।

সাফের আগে থেকেই কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব। পরে সাফের মাঝেই সেটি প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে। উদ্ভুত এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি করেছে বাফুফে। আজ বিকেলে সেই কমিটির সভা হওয়ারও কথা রয়েছে।

২০২১ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হওয়ার পর এই ভেন্যুতে এটাই জাতীয় দলের প্রথম অনুশীলন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যু বুঝে পায়নি। ফলে স্টেডিয়ামটি এখন সাময়িকভাবে নারী দলের অনুশীলনের জন্য ব্যবহার করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির