ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ধরে রাখার মিশনে মাঠে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২২,  12:33 PM

news image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নামবে জুনিয়র টাইগাররা। গত ১৪ জানুয়ারি শুরু হয়েছে যুব ক্রিকেটের মহাযজ্ঞ। আজ রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান এক ভিডিও বার্তায় বললেন, ‘খুব ভালো প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব। এখানে আসার পর আমরা অনুশীলন করেছি, প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখানকার উইকেট-কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা হয়েছে আমাদের।’

রাকিবুলের আশা, সামর্থ্যের শতভাগ দিতে পারলে এবারও ভালো ফল পাবে বাংলাদেশ। বললেন, ‘এখন আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী আমরা যদি শতভাগ দিয়ে খেলতে পারি এবং সেরাটা দিতে পারি, তাহলে ভালো ফল পাব আশা করি।’

বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ বরাবরই রোমাঞ্চ জাগানিয়া দল ছিল। ২০১৬ সালে দেশে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। এরপর ২০২০ যুব বিশ্বকাপে ধরা দেয় এখনও পর্যন্ত দেশের ইতিহাসের একমাত্র বৈশ্বিক শিরোপা। দক্ষিণ আফ্রিকায় বাজিমাত করে ট্রফি নিয়ে দেশে ফেরেন আকবর আলিরা।

এবার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। রকিবুলদের জন্য গ্রুপ পর্ব উতরে যাওয়াটা তাই তেমন কোনো সমস্যাই হওয়ার কথা নয়। 

তবে রাকিবুলরা ভাবছেন ভিন্নভাবে। জানালেন, প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোনোই লক্ষ্য দলের। বললেন, ‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ ধরে এগুনো। প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর প্রথম রাউন্ডে আরও দুই ম্যাচ আছে। এখন ইংল্যান্ডের বিপক্ষে ভালো একটা ফল নিয়ে পরের ম্যাচগুলোতেও ভালো করে দ্বিতীয় রাউন্ডে যাব।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির