ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

#

স্পোর্টস ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:19 AM

news image

কিছুটা আক্ষেপ, আর কিছুটা অতৃপ্তি নিয়েই সোমবার অস্ট্রেলিয়া থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ খেলার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল টাইগাররা। 

গেল ৩০ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিল টিম টাইগার্স। ওই হিসাবে দীর্ঘ ৩৮ দিন পর দেশে পা রাখল লিটন দাস-তাসকিন আহমেদরা। যদিও এই বহরে দলের সঙ্গে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান।

আজ (সোমবার) রাত ১১টা ১০ মিনিটের দিকে অস্ট্রেলিয়া থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে টাইগাররা। অধিনায়ক সাকিব অস্ট্রেলিয়া থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন, সময় কাটাবেন পরিবারের সঙ্গে নিউইয়র্কে। 

দলের সঙ্গে দেশে ফেরেননি নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন ঢাকায়। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে।

অ্যাডিলেডে স্থানীয় সময় সোমবার সকাল হতে না হতেই হোটেল ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর সকাল সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া ছাড়েন তারা। দেশে ফিরে ক্রিকেটাররা কয়েকদিন সময় পাবেন বিশ্রামের। এরপরই শুরু হবে ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির