ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  2:27 PM

news image

এক সপ্তাহ কিছুটা কমার পর গেল সপ্তাহে বিশ্ববাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। সেই সঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

স্বর্ণের দাম গেল এক সপ্তাহে বেড়েছে ১ দশমিক ২১ শতাংশ। রুপার দাম বেড়েছে ২ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ।

এই দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দাম কিছুটা কমেছিল। গেল সপ্তাহের আগের সপ্তাহে স্বর্ণের দাম কমে ১ দশমিক ৭৬ শতাংশ। রুপার দাম কমে ৩ দশমিক ৯২ শতাংশ। আর প্লাটিনামের দাম কমে দশমিক ৭৩ শতাংশ। অবশ্য তার আগে টানা তিন সপ্তাহ স্বর্ণের দাম বাড়ে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গেল সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ দশমিক ৮০ ডলার বা দশমিক ২৬ শতাংশ। এরপরও সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২১ ডলার।

এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮১৭ দশমিক ২৯ ডলার। আগের সপ্তাহের স্বর্ণের দাম কমে ৩১ দশমিক ৬১ ডলার। তার আগের তিন সপ্তাহ টানা দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে উঠে আসে।

অবশ্য টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণের টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকাই গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি গেল এক সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। গেল এক সপ্তাহে ২ দশমিক ৯২ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৯৫ ডলারে। এতে মাসের ব্যবধানে রুপার দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৭০ দশমিক শূন্য ৯ ডলার। এই দাম বাড়ার মাধ্যমে মাসের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির