ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

ভারতে পাচারকালে সয়াবিন তেলসহ গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২২,  11:42 AM

news image

ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় সরকারি অনুমোদনহীন ৮৫৬৮ লিটার সয়াবিন তেলসহ ফেনীতে একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার (৬ মার্চ) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকা থেকে সয়াবিন তেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মো. শাহজাহান (৪১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদ এর ছেলে মো. ইসমাইল (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা চালক শাহ জাহান ও হেলপার ইসমাইলকে গ্রেফতার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, জব্দকৃত তেলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। গাড়ির চালক-হেলপার থেকে পাওয়া ভুয়া চালানের কপি দেখে তেলগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির