ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ভারতে সংক্রমণ ছাড়াল ২ লাখ ৬৮ হাজার, মৃত্যু ৪০২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  11:10 AM

news image

কঠোর বিধিনিষেধ, নিয়মিত ও বুস্টার ডোজের টিকাদান এবং কোভিড পরীক্ষার ওপর জোর দিয়েও ভারতে ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ফলে দেশটিতে ব্যাপকভাবে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। শনিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতেই দেশটিতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ২ লাখ ৬৪ হাজারের বেশি। অর্থাৎ একদিনেই ভারতে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৮৮ শতাংশ। দেশটিতে মোট সংক্রমণের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।

সাপ্তাহিক সংক্রমণের হারও বেড়ে ১১ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০২ জন। এই নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৭৫২ জনে।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন। ২২১ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যা। গত কয়েক সপ্তাহ আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা মোট আক্রান্তের ১ শতাংশেরও কম ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৫ শতাংশে। এছাড়া সুস্থতার হারও কমে ৯৪ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে করোনার পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও বাড়ছে ভারতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১ জন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির