ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ভোটের আগেই বিজয়ের চিহ্ন দেখালেন মিশা-জায়েদ!

#

বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২২,  11:12 AM

news image

এফডিসির মূল ফটকের সামনে পুলিশের একঝাঁক সদস্য। দেখেই বোঝা যাচ্ছে, আজ বিশেষ কোনো আয়োজন। হ্যাঁ, শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১৬ মিনিটে শুরু হয়েছে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার আগেই এফডিসিতে হাজির হয়েছেন বেশ কয়েকজন তারকা। এর মধ্যে আছেন মিশা সওদাগর, ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস, নিপুণ, জায়েদ খান, ডিএ তায়েব প্রমুখ।

ভোট শুরুর আগ মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হন মিশা সওদাগর। তিনি বলেন, ‘সুন্দর, স্বাভাবিক পরিবেশে সবাই ভোট দেবেন। সকালে নির্বাচন কমিশন থেকে আমাকে ও কাঞ্চন ভাইকে ডেকেছেন। আমরা ব্যালট পেপার দেখেছি। ২৩৪ নম্বর ব্যালটে একটু ভুল ছিল। সেজন্য আমাদের সবার সম্মতিক্রমে সেটা বাতিল করা হয়েছে।’

এদিকে নির্বাচন শুরুর আগেই একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মিশা ও জায়েদ। হাস্যোজ্বল মুখে হাতের আঙুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে যেন আগাম জয়ের আভাস দিলেন তারা।  তবে বিপরীত প্যানেলে থাকা ইলিয়াস কাঞ্চন ও নিপুণের দিকেও রয়েছে সম্ভাবনা। তাই শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা শোভা পায়, সেটা জানা যাবে রাতে।  

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির