ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২২,  11:49 AM

news image

রাজধানীর মালিবাগে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক (৬০), মো. হেলাল উদ্দিন (৫০), মো. নাদের আলী (৫০), মো. নুর নবী (৫১) ‍এবং মো. ইউসুফ আলী (৪৯)।

জানা গেছে, বুধবার (২ মার্চ) রাত ১টার দিকে মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসা হয়।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল জানান, মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকার একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, দগ্ধদের মধ্যে সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, হেলালের ৮৫ শতাংশ, নাদের আলীর ৪৩ শতাংশ, নূরনবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। একজন শঙ্কামুক্ত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির