ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তেজনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:05 PM

news image

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। 

ওই সময় সবাই ঘুমিয়ে ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পর থেকে ৪০০ উদ্ধারকর্মী কাজ শুরু করেন। 
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৫ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন এবং তারা সবাই মালয়েশীয়। 

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে। ফলে ওই এলাকার এক একরের মতো জায়গা ক্ষতিগ্রস্ত হয়। 

মালয়েশিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলাঙ্গরে এর আগেও বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বন উজাড় ও পাহাড় কাটার কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের।


সূত্র: বিবিসি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির