ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

মাসজুড়ে ন্যায্যমূল্যে বিক্রি হবে টিসিবির তেল-চিনি

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২২,  12:11 PM

news image

ফের ন্যায্যমূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে এই ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থাটি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১১০ টাকা এবং প্রতি কে‌জি চি‌নি ৫৫ টাকায় বিক্রি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থাটি। পাশাপাশি নায্যমূল্যে মসুর ডালও বি‌ক্রি করবে টিসিবি। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছে টিসিবি।

শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পণ্য বিক্রি হবে। একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এজিবি কলোনির কাঁচাবাজারে সাম‌নে টি‌সি‌বির এই কার্যক্রমের উদ্বোধন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

টিসিবি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির তেল, চিনি ও ডাল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হবে।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির