ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

মিরপুরে অনুশীলনে সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৩,  11:16 AM

news image

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। কেননা আঙুলের চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন এই তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সাকিব।

আজ বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯ টায় প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এরপর চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলোচনা সেরে নেন সাকিব। এই মুহূর্তে রানিংয়ে প্রাকটিস করছেন তিনি। 

এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোট থাকায় মাঠে নামতে পারেননি তারকা এই অলরাউন্ডার। পরবর্তীতে জানা যায় সেই চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।

ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজ শেষ করে সাকিব পাড়ি জমিয়েছিলেন আমেরিকাতে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে গেল সোমবার অনেকটা নিরবে-নিভৃতেই দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। দেশে ফিরেই গত ৬ জুন দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব। এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবকে মিনিট তিনেকের আলাপ করতেও দেখা যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির