ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

মিরপুরে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০২২,  11:32 AM

news image

কা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলে থেকেই শুরু হয়েছে আসা-যাওয়ার মিছিল। শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে মুমিনুল দকের দল।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) ও সাকিব আল হাসান কোন রান না করেই সাজঘরের পথ ধরেছেন।

আসিথার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নিজের উইকেট লঙ্কানদের উপহার দিয়েছেন মুমিনুল। এই নিয়ে টানা ছয় ইনিংসে দুই অংকের ঘর ছুঁতে পারলেন না নিজের ব্যাটিং ফর্ম নিয়ে ‘নির্ভার’ বাংলাদেশ অধিনায়ক।

মুমিনুল আউট হওয়ার পর শান্তও ফিরেছেন দ্রুত। রাজিথার অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া ফুল লেংথের বলটিতে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

রাজিথার পরের বলেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাকিব। ফুল লেংথের ভেতরের দিকে আসতে থাকা বলটি তার সামনের প্যাডে আঘাত করে, শ্রীলঙ্কার জোরালো আবেদনে সাড়া দিয়ে মাঠের আম্পায়ার আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন। সাকিব রিভিউ নিয়েছিলেন, তবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। ৩৪ বলে ১৯ রানে মুশফিকুর রহিম  অপরাজিত রয়েছেন, তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস ৮ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে ঢাকা টেস্ট। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির